"স্বপ্ন যাবে বাড়ি আমার": জনপ্রিয়তার রহস্য

রাত পোহালেই ঈদ, আর ঈদ মানেই আনন্দ, মানেই খুশি। ঈদের আগমনীর সাথে সাথেই নতুন কনটেন্টের সমাহার শুরু হয় সবখানে। কিন্তু সবকিছুর উপরে একটা গান শুনলেই যেন মন ভরে যায় - "স্বপ্ন যাবে বাড়ি আমার"। ছোট থেকে বড়, সবার কাছেই গানটি পরিচিত।
কিন্তু কীভাবে এত জনপ্রিয়তা পেল গানটি? এর শুরুটা কীভাবে? অনেকের কাছেই হয়তো এই তথ্য অজানা।
২০০৯ সালে বেসরকারি মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন-এর জন্য গানটি লিখেন প্রতিষ্ঠানটির তৎকালীন কর্মকর্তা আনিকা মাহজাবিন। তখন ঈদ খুব কাছে। ঈদে বাড়ি ফেরা নিয়ে একটি বিজ্ঞাপনচিত্র করার প্রয়োজন।
আনিকা মাহজাবিন অতীত মনে করে বলেন, খন্দকার আশরাফুল হক সরোজ বলেছিলেন, "কিছু একটা করতে হবে।" তখন তিনি লিখে ফেলেন গানটির কথা - "স্বপ্ন যাবে বাড়ি, আমার পথ দেব পাড়ি, কাছে যাব ফিরে বারবার"।
ওই সময় তার লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেন তখনকার তরুণ প্রজন্মের সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ এবং এতে কণ্ঠ দেন মিলন মাহমুদ।
গানটি প্রকাশের দুই বছর পর, অর্থাৎ ২০১১ সালে প্রতিষ্ঠানটি ছেড়ে দেন আনিকা মাহজাবিন।
এমআইপি