নোবিপ্রবিতে আইআইটি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) সকাল ১০ টায় নিজ বিভাগে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ইনফরমেশন সাইন্সের (আইআইএস) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর এ. এফ.এম আরিফুর রহমান। নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন।এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিজ বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ইশতিয়াক জামিল,নাসিম মোল্লা, সালমান খান, অভয় দাশ, প্রত্যয় বড়ুয়া, সৈয়দা রাইদা পুষ্প, রাহাতুল ইসলাম বক্তব্য রাখেন।
ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন,“আইআইটি সেক্টরে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। তোমাদের নিজেদের তৈরি করতে হবে।তোমাদের কাজ করতে হবে, শিখতে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। যোগ্যতা অর্জন করতে পারলে তোমাদের চাকরি খুঁজতে হবে না,তোমাদেরকেই খুঁজে চাকরি দেওয়া হবে।”
প্রধান অতিথির বক্তব্যে ইনস্টিটিউট অব ইনফরমেশন সাইন্স (আইআইএস) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে এমন কোন সেক্টর নেই যেখানে তথ্য প্রযুক্তির ব্যবহার নেই। ক্ষুদ্র ডিএনএ সিকুয়েন্স থেকে শুরু করে প্রতিটি সেক্টরই এখন কম্পিউটার সাইন্স এবং আইটির উপর নির্ভরশীল। শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত হবে যাতে শুধু দেশ নয় বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় এবং দেশের নাম উজ্জ্বল করতে পারে। জ্ঞান অর্জনের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের অবশ্যই নীতিবান ও সৎ চরিত্রবান হতে বলেন।বক্তব্যের শেষে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্নার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করেন।
এএজি
