নোবিপ্রবিতে তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বাংলাদেশে তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও সম্ভাবনা: শিক্ষার্থীদের করণীয়’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০২ ফেব্রুয়ারি ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ (মুরাদ)। সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষর্থীবৃন্দ উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।
এএজি
