অলীক আশার মাস্তুল

হাসপাতালের সিঁড়ির চৌকিতে
দাঁড়িয়ে আছি ঠাঁই আতংকিত দ্রুত বেগে
ধুকপুক করা বুককে সঙ্গী করে!
সারাটা হাসপাতাল জুড়ে মাঝেমাঝে
হঠাৎ করেই গভীর কান্নার রোল ও বিলাপের
ধ্বনি শুনে শুনে রাতের নিঃস্তব্ধতা
ভেঙে যায় কাঁচের টুকরোর মতো!
উৎসুক ভয়ার্ত দৃষ্টি মেলে লালচোখে
অপ্রিয় অপেক্ষা করতে থাকি প্রিয়জনের
নাম ধরে কখন ডাক আসে,
কখন যে কোন দূঃসংবাদ শুনতে হয়!
বুকের ভেতরে তোলপাড় করছে
উত্তাল সাগরের ঢেউ, স্মৃতির ধূলোগুলো
সরে গিয়ে ভেসে আসে
মমতাময়ী মায়ের প্রিয় ডাকনাম ধরে ডাকা,
চোখের জলের বাঁধ ভেঙে বন্যার
তোড়ে ভেসে যায় যাপিত জীবনের
স্বপ্নের রঙিন খোয়াবনামা!
আমি কিন্তু তারপরও বুনে যাই কতো স্বপ্ন,
অলীক আশার মাস্তুল শক্ত করে ধরে বসে থাকি!
লেখক ~~ গোলাম কবির
এএজি